নলেন গুড়ের আইসক্রিম তৈরি করবেন যেভাবে - The News Lion

নলেন গুড়ের আইসক্রিম তৈরি করবেন যেভাবে

 


দি নিউজ লায়নঃ  

উপকরণ: 

নলেন গুড় ২ কাপ, 

নলেন গুড়ের সন্দেশ ৫-৬টি

হুইপড ক্রিম ২ কাপ, 

কনডেন্সড মিল্ক ১/২ কাপ।  


প্রণালী: 

প্রথমে সামান্য হুইপড ক্রিম দিয়ে তাতে কনডেন্সড মিল্ক, নলেন গুড় আর সন্দেশ ভাল করে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। অন্য একটা পাত্রে বাকি হুইপড ক্রিম নিয়ে সেটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তার পর ফ্রিজ থেকে গুড়ের মিশ্রণটি বার করে ওই ক্রিমের মধ্যে মিশিয়ে এয়ার টাইট পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে দিন। মাঝেমাঝে বার করে উপর-নীচে করে দিতে হবে। সকালে উঠেই দেখবেন তৈরি আপনার নলেন গুড়ের আইসক্রিম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.